ঢাকায় স্পুটনিক-১ এর ৬৭তম বার্ষিকী পালন

২৬ অক্টোবর, ২০২৪ ১৮:১০  

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের (স্পুটনিক-১) মহাকাশে উৎক্ষেপণের ৬৭তম বার্ষিকী উপলক্ষে ৬৭তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার ঢাকার রাশিয়ান হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪-২৫ অক্টোবর ঢাকাস্থ রাশিয়ান হাউস লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৭তম বার্ষিকী উপলক্ষে একটি সিরিজ অনুষ্ঠান আয়োজন করে।

এর মধ্যে ছিল- জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ, রুশ প্রামাণ্য চলচ্চিত্র "বিগ রাশিয়ানস: সিয়োলকোভস্কিস উইন্ড টানেল’ প্রদর্শন, ঐতিহ্যবাহী রুশ লোকজ ক্রীড়া "গোরাদকি" প্রতিযোগিতা, বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান প্রকল্পের প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং রুশ ফেডারেশনের উচ্চশিক্ষার সুযোগের ওপর একটি সেমিনার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্পুটনিক-১ সম্পর্কে আধুনিক রুশ মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এর বৈশ্বিক অগ্রগতিতে প্রভাব সম্পর্কে জানানে হয়।